Defined by Iman | Committed to Quality 🔥

রিটার্ন ও রিফান্ড পলিসি

আমাদের লক্ষ্য হলো প্রতিটি গ্রাহকের কাছে সঠিক ও মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া। পণ্য গ্রহণের পর কোনো সমস্যা হলে নিচের শর্ত অনুযায়ী রিটার্নের সুবিধা প্রযোজ্য হবে।

১. ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্য

নিম্নলিখিত যেকোনো ক্ষেত্রে গ্রাহক পণ্য রিটার্ন করতে পারবেন:

  • ডেলিভারির সময় পণ্যটি ক্ষতিগ্রস্ত/ড্যামেজ অবস্থায় পাওয়া গেলে।

  • অর্ডার করা পণ্যের পরিবর্তে ভুল মডেল বা ভিন্ন কোনো পণ্য পাঠানো হলে।

  • অর্ডারকৃত পণ্যের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন পণ্য পাওয়া গেলে।

উপরোক্ত ক্ষেত্রে, আমাদের ভুলের কারণে রিটার্ন হলে রিটার্নের জন্য কোনো অতিরিক্ত ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে না। প্রযোজ্য ক্ষেত্রে সঠিক পণ্য পুনরায় পাঠানো হবে অথবা রিফান্ড প্রদান করা হবে।

২. পণ্য পছন্দ না হলে

শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ, প্রত্যাশা অনুযায়ী না হওয়া, মত পরিবর্তন বা অন্য কোনো ব্যক্তিগত কারণে পণ্য পছন্দ না হলে গ্রাহক পণ্যটি রিটার্ন করতে পারবেন। তবে এক্ষেত্রে রিটার্নের ডেলিভারি/কুরিয়ার চার্জ সম্পূর্ণভাবে গ্রাহককে বহন করতে হবে।

পণ্য রিটার্ন করার ক্ষেত্রে পণ্যটি অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং মূল প্যাকেজিংসহ থাকতে হবে।

৩. ক্যাশ অন ডেলিভারি (COD) সংক্রান্ত শর্ত

যেসব অর্ডার শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ বা অন্য কোনো ব্যক্তিগত কারণে রিটার্ন করা হয়েছে এবং রিটার্নের ডেলিভারি চার্জ পরিশোধ করা হয়নি, সেক্ষেত্রে ভবিষ্যতে গ্রাহকের জন্য Cash on Delivery (COD) সুবিধা সাময়িকভাবে বা স্থায়ীভাবে বন্ধ রাখা হতে পারে।

৪. রিফান্ড

রিফান্ড প্রযোজ্য হলে পণ্যটি আমাদের কাছে ফেরত আসার পর সেটি যাচাই করে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হবে। রিফান্ডের সময়সীমা পেমেন্ট পদ্ধতি ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের প্রক্রিয়ার ওপর নির্ভর করতে পারে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

পণ্য গ্রহণের সময় গ্রাহককে পণ্যের মডেল, পরিমাণ এবং প্যাকেটের বাহ্যিক অবস্থা যাচাই করার জন্য অনুরোধ করা হচ্ছে। কোনো সমস্যা থাকলে যত দ্রুত সম্ভব আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন।

আমরা সবসময় চেষ্টা করি সঠিক পণ্য সঠিক অবস্থায় আমাদের সম্মানিত গ্রাহকের কাছে পৌঁছে দিতে। আপনাদের সন্তুষ্টিই আমাদের অগ্রাধিকার।